• ঢাকা
  • |
Alifhostbd

হাম আক্রান্তদের দেখতে হাসপাতালে জামায়াত আমির


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 18, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

হাম আক্রান্ত রোগীদের দেখতে আজ (শনিবার, ১৮ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে গিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সে সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে নিয়ে হাম আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন। তখন তিনি রোগীদের কাছ থেকে তাদের যাবতীয় সমস্যার কথা শোনেন।

এসময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

একই সঙ্গে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ অনেকে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ