• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

মাদ্রিদে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন স্কালোনি


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 28, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে চলতি বছরের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে লিওনেল স্কালোনির। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে নানান আলোচনা। গুঞ্জন ছড়িয়েছে, স্কালোনিতে কোচ হিসেবে চায় রিয়াল মাদ্রিদ। তবে আর্জেন্টাইন কোচ উড়িয়ে দিলেন এমন আলাপ। 

অনভিজ্ঞ ও অপরীক্ষিত একজন হিসেবেই ২০১৮ সালে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। সেখান থেকে ৮ বছরের সাফল্যময় পথচলায় নিজেকে বিশ্বের অন্যতম সেরা কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। 

আর্জেন্টিনার হয়ে দলগত সাফল্যে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, ২০২২ সালের ফিফা বিশ্বকাপ ও ২০২৪ সালের কোপা আমেরিকা জিতেছেন স্কালোনি। আর ব্যক্তিগত সাফল্যে অন্তত ৬টি ট্রফি উঠেছে তার কেবিনেটে।

এমন সাফল্যমণ্ডিত একজন কোচকে যে কোনো দলই নিজেদের ডাগআউটে পেতে চাইবে। সেই জেরে এখন গুঞ্জন ছড়িয়েছে, নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন স্কালোনি। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বেশ জোর দিয়েছেন জানিয়েছে এই খবর।

তবে স্কালোনি নিজে এটিকে পাত্তাই দেননি। রেডিও লা রেডকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন কোচ বলেছেন, তার সঙ্গে কেউ এই বিষয়ে যোগাযোগ করেনি।  

“মিডিয়া কী বলল তা নিয়ে আমার মন্তব্য করা সাজে না। আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। আমার সব মনোযোগ আর্জেন্টিনা দলকে ঘিরে।”

“জাতীয় দল আমাকে যে আনন্দ ও শান্তি দেয়, সেটি কোনো ক্লাব দিতে পারবে না। নিজের দেশে থাকতে পারা ও সন্তানদের সবসময় দেখতে পাওয়া অনিন্দ্য অনুভূতি। যখন বিশ্বকাপ শেষ হবে, দেখা যাবে আমরা কী করতে পারি।”

এসময় তার কাছে জানতে চাওয়া হয়, ২০৩০ বিশ্বকাপেও আর্জেন্টিনার ডাগআউটে তাকে দেখা যাবে কি না। উত্তরে সময়ের হাতেই সব ছেড়ে দেন স্কালোনি। 

“আমাদের যেহেতু ডিসেম্বর পর্যন্ত (চুক্তি) আছে, এখন বিশ্বকাপ নিয়ে ভাবা সবচেয়ে জরুরি। গত কয়েক সপ্তাহ আমরা ফুটবলারদের পারফরম্যান্স নিয়েই চিন্তা করেছি। এটি (চুক্তি) আমার কাছে জরুরি কিছু নয়। আমার মনে হয় ফুটবল অ্যাসোসিয়েশনে কাছেও নয়।” 

তিনি সঙ্গে এটিও জানিয়ে দেন, আর্জেন্টিনার চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া কখনও সহজ হবে না তার জন্য।  

“(আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে) সম্পর্কের আমার সমীকরণটা তো আপনারা জানেনই। আমাদের সবার মাঝে যদি মিল থাকে ও সবকিছু ইতিবাচকভাবে এগোয়, তবে কোনো সমস্যা হওয়ার কথা নয়।” 

“বর্তমানে আমি যে জায়গায় আছি, তা যেকোনো মানুষের জন্য স্বপ্নের মতো। যেদিন আমি এটা ছেড়ে যাব, সেদিন অনুশোচনা করব; কারণ এমন জায়গায় থাকতে যে কেউই ভালোবাসবে।”

আলোচিত শীর্ষ ১০ সংবাদ