• ঢাকা
  • |
Alifhostbd

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ইরানের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা চুক্তি স্মারকে আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই দেশটির বন্দর ও জাহাজের ওপর আরোপিত দুই মাসের মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি।

বুধবার (১৭ জুন) ইরান সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন, অবরোধ প্রত্যাহার শুরু থেকেই তেহরানের অন্যতম প্রধান দাবি ছিল।

তিনি বলেন, ‘নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়টি আমরা শুরু থেকেই জোর দিয়েছিলাম। এখন তা শুরু হয়েছে এবং আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগেই অবরোধ তুলে নেওয়া হয়েছে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ জানান, তিনি ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন।

তবে বহুজাতিক নৌ নিরাপত্তা সংস্থা জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি) সোমবার জানিয়েছিল, যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত আগামী শুক্রবার পর্যন্ত অবরোধ বহাল থাকার কথা।

এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে সংঘাত নিরসনে একটি সমঝোতা স্মারকে ইতোমধ্যে সম্মতি হয়েছে। এর আনুষ্ঠানিক স্বাক্ষর আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান শুরুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যায়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। একপর্যায়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে তেহরান।

এর পরই ইরানের বন্দর ও বাণিজ্যিক জাহাজের ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সমঝোতা প্রক্রিয়ার মধ্যেই সেই অবরোধ প্রত্যাহার করা হলো।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ