সুইডেনকে ৫–১ গোলে হারিয়ে দিলো নেদারল্যান্ডস
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
জাপানের সঙ্গে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে নেদারল্যান্ডস। সুইডেনের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে ৫ম গোলের দেখা পায় নেদারল্যান্ডস। ম্যাচের ৮৯ মিনিটে দারুণ ফিনিশিংয়ে ৫ম গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল। চার গোল খাওয়ার পর এক গোল শোধ করল সুইডেন। ৫৯ মিনিটে প্রতি–আক্রমণে গোলটি করেন বদলি নামা অ্যান্থনি এলাঙ্গা।
শনিবার (২০ জুন) হিউস্টনের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ডাচরা। এর ফলও পেয়ে যায় দ্রুত। পঞ্চম মিনিটে কোডি গাকপোর নিখুঁত ক্রস থেকে ছয় গজ বক্সের ভেতর থেকে বল জালে পাঠান ব্রবি। আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সুইডেন। সপ্তম মিনিটে ভিক্টর গিওকেরেসের নিচু শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক বার্ট ভারব্রুগেন। তবে ম্যাচের নিয়ন্ত্রণ তখনও নেদারল্যান্ডসের হাতেই ছিল।
১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ডাচরা। ডান প্রান্ত থেকে ডেনজেল ডামফ্রিসের নিচু ক্রসে পা ছুঁইয়ে বল জালে জড়ান ব্রবি। মাত্র ১৭ মিনিটের মধ্যে দুই গোল করে নেদারল্যান্ডসকে শক্ত অবস্থানে নিয়ে যান এই ফরোয়ার্ড।
দুই গোলে পিছিয়ে পড়ার পর সুইডেন ধীরে ধীরে খেলায় ফেরার চেষ্টা করে। ২৯তম মিনিটে গিওকেরেসের দুর্দান্ত ক্রস থেকে ইয়াসিন আইয়ারির সামনে বড় সুযোগ তৈরি হলেও তিনি বল নিয়ন্ত্রণে ব্যর্থ হন। এরপর ৩৭তম মিনিটে গিওকেরেসের বাঁকানো শটও রুখে দেন ভারব্রুগেন।
প্রথমার্ধের শেষদিকে কিছুটা চাপে পড়ে নেদারল্যান্ডস। ৪৫তম মিনিটে গুস্তাফ লাগারবিয়েলকের হেডে বল জালে গেলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। অতিরিক্ত সময়ে গিওকেরেসের ফ্রি-কিক এবং আইয়ারির দূরপাল্লার শট; দুটোই দুর্দান্ত সেভে ঠেকিয়ে দেন ভারব্রুগেন।
প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। দুই গোলের পাশাপাশি আরও কয়েকটি সুযোগ তৈরি করে তারা। অন্যদিকে সুইডেন কিছু সম্ভাবনা তৈরি করলেও ডাচ গোলরক্ষকের দৃঢ়তায় ব্যবধান কমাতে পারেনি।
বিরতির পর নেদারল্যান্ডসের হয়ে জোড়া গোল করলেন কোডি গাকপো। ৫৪ মিনিটে দারুণ এক শটে দলের চার নম্বর ও নিজের দ্বিতীয় গোলটি করেন এই লিভারপুল তারকা।
এটি চলতি বিশ্বকাপের ১০০তম গোল। ৩৩তম ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করা হলো। ১৯৫৮ সালের পর এত দ্রুত ১০০ গোলের দেখা আর মেলেনি বিশ্বকাপে।
চার গোল পিছিয়ে পড়ার পর আক্রমণে মরিয়া হয়ে ওঠে সুইডেন। অবশেষে ৫৯ মিনিটে প্রতি-আক্রমণ থেকে গোলের দেখা পায় তারা। দ্রুতগতির এক আক্রমণে বল জালে পাঠিয়ে দলের হয়ে প্রথম গোলটি করেন অ্যান্থনি এলাঙ্গা। তার গোলে ব্যবধান কমে দাঁড়ায় ৪–১।
এর আগে প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২–২ গোলে ড্র করেছিল নেদারল্যান্ডস। অন্যদিকে তিউনিসিয়াকে ৫–১ গোলে উড়িয়ে দুর্দান্ত সূচনা করেছিল সুইডেন।
ইতিহাসও ডাচদের পক্ষেই কথা বলে। ২০১০ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর বিশ্বকাপে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে নিজেদের শেষ ১৩ ম্যাচে হারেনি নেদারল্যান্ডস।
অন্যদিকে ১৯৫৮ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে সুইডেন।
তবে ম্যাচের প্রথম ১৭ মিনিটে সেই স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে ব্রায়ান ব্রবি ও নেদারল্যান্ডস। এখন ঘুরে দাঁড়াতে হলে দ্রুতই গোলের দেখা পেতে হবে সুইডেনকে। অন্যদিকে ডাচদের লক্ষ্য থাকবে এই লিড ধরে রেখে নকআউট পর্বের পথে বড় এক ধাপ এগিয়ে যাওয়া।
আপনার মতামত লিখুন :