• ঢাকা
  • |
Alifhostbd

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কঙ্গো


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

৫২ বছর পর বিশ্বকাপে ফিরে ইতিহাস গড়ল ডিআর কঙ্গো। উজবেকিস্তানকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল আফ্রিকার দেশটি।

রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হওয়া ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে ডিআর কঙ্গো। গ্রুপের তিন নম্বরের শীর্ষ ৮ দলে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে তাঁরা।

একই সময়ে ‘কে’ গ্রুপের অন্য ম্যাচে গোলশুন্য ড্র করেছে পর্তুগাল ও কলম্বিয়া। ৩ ম্যাচে দুই জয় এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে কলম্বিয়া। সমান ম্যাচে এক জয় দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে পর্তুগাল।

তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ডিআর কঙ্গো। গ্রুপের তিন নম্বরের শীর্ষ ৮ দলে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে তাঁরা। ৩ ম্যাচে কোন পয়েন্ট না পেয়ে বিশ্বকাপ শেষ করল উজবেকিস্তান। 

বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ডিআর কঙ্গো। ম্যাচের ৫৮ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গোলমুখে ১৯ টি শট নেয় তারা, লক্ষ্যে ছিল ৪ টি। পুরো ম্যাচে ৩ টি শট নিয়ে ১ টি লক্ষ্যে রাখতে পেরেছে উজবেকিস্তান।

ম্যাচের ১০ মিনিটে এল্দর শোমুরোদভের গোলে এগিয়ে যায় এগিয়ে যায় উজবেকিস্তান। ছয় মিনিট পর নাথানিয়েল এমবুকুর গোলে সমতায় ফেরে ডিআর কঙ্গো। তবে ভিএআর যাচাইয়ের পর গোলটি হয়।

ম্যাচের ৬৭ মিনিটে সমতায় ফেরে ডিআর কঙ্গো। পেনাল্টি থেকে গোল করেন যোয়ান উইসা। এর ঠিক ৭ মিনিট পর প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে যায় তারা। ৭৮ মিনিটে গোল করেন ফিস্টন মায়েলে।

ম্যাচের যোগ করা সময়ের ৯০+১ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তিন নম্বর গোলটি করেন উইসা। এই জয়ে উল্লাসে ভাসে ডিআর কঙ্গো সমর্থকরা। 

রাউন্ড অব ৩২ এর ম্যাচে বুধবার বাংলাদেশ সময় রাত ১১ টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে কঙ্গো।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ