• ঢাকা
  • |
Alifhostbd

রোমাঞ্চকর জয়ে বিশ্ব রেকর্ডও গড়ল ব্রাজিল


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়ার পরও হাল ছাড়ল না ব্রাজিল। প্রথমে কাসেমিরোর গোলে তারা ম্যাচে আনল সমতা। আর পরে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ইনজুরি টাইমের গোলে জাপানের বিপক্ষে মিলল রোমাঞ্চকর এক জয়। 

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ শ্বাসরুদ্ধকর এই জয়ের দারুণ এক বিশ্ব রেকর্ডও গড়েছে ব্রাজিল। নিজেদের বিশ্বকাপের ইতিহাসে এ নিয়ে ১৬টি ম্যাচে গোল হজম করে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ল তারা।

টুর্নামেন্টের ইতিহাসে আর কোনো দলের এত বেশি ম্যাচে পিছিয়ে পড়েও জয়ের রেকর্ড নেই। তাদের সমান ১৬ ম্যাচে পিছিয়ে পড়ে জেতার নজির আছে আরেক সফল দল জার্মানির। 

হিউস্টন স্টেডিয়ামে ম্যাচের ২৯ মিনিটে কাইশো সানোর গোলে লিড নিয়েছিল জাপান। পরে ম্যাচের ৫৬ মিনিটে গিয়ে সমতাসূচক গোলটি করেন কাসেমিরো। 

৩৪ বছর ১২৬ দিন বয়সে গোলটি করে বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় বয়স্ক গোলদাতা হলেন কাসেমিরো। ব্রাজিলের হয়ে বিশ্বকাপে তার চেয়ে বেশি বয়সে গোলের কৃতিত্ব আছে শুধু বেবেতোর, ১৯৯৮ বিশ্বকাপে।

কাসেমিরো সমতা ফেরানোর পর নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে গিয়ে গোল করেন মার্টিনেল্লি। ফিফা বিশ্বকাপে নকআউটের ইতিহাসে নির্ধারিত সময়ে শেষ হওয়া ম্যাচগুলোর মধ্যে এটিই সবচেয়ে পরে গোলের রেকর্ড।

ম্যাচের শেষ সময়ে মার্টিনেল্লির গোলে পাস দিয়েছিলেন ব্রুনো গিমারায়েস। চলতি বিশ্বকাপে এটি তার চতুর্থ অ্যাসিস্ট। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক।

ম্যাচ জুড়ে মোট ৪০টি ক্রসের চেষ্টা করেছে ব্রাজিল। রেকর্ড সংরক্ষণের পর থেকে এক ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ক্রসের ঘটনা এটি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ