• ঢাকা
  • |
Alifhostbd

বস্ত্র ও পোশাক রফতানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ নির্ধারণ


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

দেশীয় বস্ত্র ও তৈরি পোশাক খাতের রফতানি বাড়াতে নগদ সহায়তার হার বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নগদ সহায়তা দেড় শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারে জানানো হয়, রফতানিমুখী দেশীয় বস্ত্রখাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে প্রদত্ত নগদ সহায়তা বাড়ানো হয়েছে।

তবে এ সুবিধা পেতে রফতানিকারকদের কিছু শর্ত পূরণ করতে হবে। বিশেষ করে, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ বা সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সদস্য রফতানিকারকদের দেশীয় উৎস থেকে সুতা ও কাপড় সংগ্রহের প্রমাণপত্র দাখিল করতে হবে।

বর্ধিত এই নগদ সহায়তা চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ স্থানীয় কাঁচামাল ব্যবহারে উৎসাহিত করবে। একই সঙ্গে, বৈশ্বিক প্রতিযোগিতায় রফতানি খাতকে আরও শক্তিশালী করবে। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ