৪৫ বছর পর জিয়াউর রহমানের হত্যাকারী আটক
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক মেজর (অবসরপ্রাপ্ত) মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) মিরপুর ডিওএইচ থেকে তাকে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর তাকে আটক করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
১৯৮১ সালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘ সাড়ে চার দশক পলাতক ছিলেন।
আপনার মতামত লিখুন :