• ঢাকা
  • |
Alifhostbd

ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে ৫১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। এর মধ্যে শুধু জুলাই মাসেই মারা গেছেন ২৯ জন।

মঙ্গলবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ডেঙ্গুতে দুজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৮৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৭৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪০ জন।

বিভাগভিত্তিক ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ৭৫ জন, চট্টগ্রামে ৭৫ জন, খুলনায় ৮৪ জন, ময়মনসিংহে ১৩ জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে ২৮ জন এবং সিলেটে একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ১৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯ জন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ