• ঢাকা
  • |
Alifhostbd

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের আকস্মিক বন্যা ও ভূমিধসে সৃষ্ট ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত। পরিস্থিতির ওপর বাংলাদেশ নজর রাখছে।

এতে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি এই কঠিন সময়ে সংহতি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং নিখোঁজদের দ্রুত উদ্ধার ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে নেপালকে যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ