দক্ষিণ লেবাননে বহু ইসরায়েলি সেনা হতাহত
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
দক্ষিণ লেবাননের রণাঙ্গনে যুদ্ধ জোরদার হওয়ার প্রেক্ষাপটে দখলদার ইসরায়েলের ইসরায়েলি সেনাদের ওপর ড্রোন হামলার ঘটনা সংঘাতকে করে তুলেছে আরও উত্তেজনাপূর্ণ।
ইসরায়েলের সূত্রগুলোর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে একটি ড্রোন বিস্ফোরণের ঘটনায় দক্ষিণ লেবাননে ৮ ইসরায়েলি সেনা আহত হয়েছে। সীমান্ত-এলাকায় সংঘর্ষ জোরদারের মধ্যে এই ঘটনা ঘটেছে। ইসরায়েলি সশস্ত্র বাহিনী তাদের এক সেনা নিহত ও তিন জনের আহত হওয়ার কথা স্বীকার করেছে।
এদিকে হিজবুল্লাহর সূত্রগুলো সম্প্রতি লেবাননের আবাসিক এলাকাগুলোয় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার খবর দিয়েছে। এইসব হামলায় অন্তত ৩৪ লেবাননি শাহাদাত বরণ করেছেন।
যুদ্ধের ময়দানের সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনাদের ৯৮ নম্বর ডিভিশন সীমান্তবর্তী শহর বিনতে যোবাইল, মারুন আর রাস ও এইনাসাসহ বিভিন্ন এলাকায় অনুপ্রবেশ ও অগ্রযাত্রা জোরদার করেছে; এইসব এলাকায় গত কয়েক দিনে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে হানাদার ইসরায়েলি সেনাদের তীব্র সংঘর্ষ হয়েছে।
এরইমধ্যে ইসরায়েলি বাহিনী গতকাল (সোমবার) ঘোষণা করেছে যে তাদের বাহিনী বিনতে যোবাইল শহর ঘেরাও করে ফেলেছে, যদিও রণাঙ্গনে যুদ্ধ অব্যাহত রয়েছে বলে খবর আসছে।
হিজবুল্লাহর মহাসচিব এক ঘোষণায় সীমান্ত-সংলগ্ন শহরগুলো থেকে ইসরায়েলের নাগরিকদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সূত্র: পার্সটুডে
আপনার মতামত লিখুন :