• ঢাকা
  • |
Alifhostbd

দেশে পেপালের কার্যক্রম চালু করতে কমিটি গঠন করা হয়েছে: প্রধানমন্ত্রী


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 15, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

দেশে পেপালের কার্যক্রম চালু এবং হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক এই পেমেন্ট গেটওয়ে সেবাটি বাংলাদেশে নিয়ে আসতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশে কার্যক্রম শুরুর ব্যাপারে পেপাল আগ্রহ প্রকাশ করেছিল। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রতিষ্ঠানটি পুনরায় তাদের আগ্রহের কথা জানায়। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, ফ্রিল্যান্সার, আইটি উদ্যোক্তা এবং ই-কমার্স খাতের লেনদেন সহজতর করতে পেপালকে বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সেই সময় পেপালের সিঙ্গাপুরভিত্তিক দক্ষিণ এশিয়া প্রতিনিধি দল বাংলাদেশের আইসিটি বিভাগ ও ফ্রিল্যান্সারদের সঙ্গে এ বিষয়ে আলোচনা ও বৈঠক করেছিল।

অনলাইনে অর্থ আদান-প্রদান, বিল পরিশোধ এবং আন্তর্জাতিক কেনাকাটার জন্য পেপাল বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশে একটি অত্যন্ত নির্ভরযোগ্য ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ