প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 8, 2026 ইং
এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ঢাকা মহানগর উত্তরে নতুন করে বিভিন্ন দলের শতাধিক নেতা-কর্মী যোগদান করেছেন। শুক্রবার (৮ মে) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবাগত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়া, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুরসহ দলটির অন্যান্য নেতারা।
দলীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের প্রায় তিন শতাধিক নেতা-কর্মীর যোগদানের ঘোষণা দেওয়া হয়।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়া বলেন, উত্তরার প্রায় একশজন পোশাকশ্রমিক শিগগিরই এনসিপিতে যোগ দেবেন। তারা দলের শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সঙ্গে যুক্ত হয়ে কাজ করবেন বলেও জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24