প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 22, 2026 ইং
কাল শনিবারে ব্যাংকিং কার্যক্রম চলবে

ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ব্যাংকও ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিন বন্ধ থাকবে। ছুটি শেষে ব্যাংক খুলবে ১ জুন।
তবে ঈদের ছুটির আগে সাপ্তাহিক বন্ধের দিন আগামীকাল শনিবারেও খোলা থাকছে সব ব্যাংকের সকল শাখা এবং লেনদেন হবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী। আর রোববারে তো কার্যক্রম চলবেই।
এছাড়া, ঈদের আগে পোশাক শিল্পের শ্রমিক–কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো সোম ও মঙ্গলবার সীমিত পরিসরে চালু থাকবে। এসব শাখায় লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখায় আমদানি–রফতানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24