প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 1, 2026 ইং
ইরাকে হামলা চালিয়েছে ইরান

উত্তর ইরাকে অবস্থানরত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ঘাঁটিতে আবারো হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
প্রতিবেদন থেকে জানা গেছে, আইআরজিসির স্থলবাহিনী এই বিশেষ অভিযানটি পরিচালনা করে। তবে ইরানের পক্ষ থেকে এখনো এই হামলার সুনির্দিষ্ট স্থান কিংবা লক্ষ্যবস্তু করা গোষ্ঠীগুলোর নাম প্রকাশ করা হয়নি। এছাড়া অভিযানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কিনা, সে বিষয়েও বিস্তারিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
দীর্ঘদিন ধরেই উত্তর ইরাকের পার্বত্য অঞ্চলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে বেশ কয়েকটি কুর্দি সশস্ত্র গোষ্ঠী। ইরানের অভিযোগ, এই গোষ্ঠীগুলো সীমান্ত এলাকায় অনবরত নিরাপত্তা হুমকি সৃষ্টি করছে এবং মার্কিন মদদে ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এই জাতীয় নিরাপত্তা হুমকির জের ধরেই অতীতেও ওই অঞ্চলে একাধিকবার বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে ইরান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24