প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 30, 2026 ইং
এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রগুলোর জন্য এই আদেশ কার্যকর হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ২ জুলাই পরীক্ষা শুরুর দিন থেকে শুরু করে সম্পূর্ণ পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24