প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 12, 2026 ইং
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সংবাদ জানার পর মির্জা আব্বাসের সুস্থতা কামনা করেছেন ঢাকা-৮ আসনে তার প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এমনটা জানান। পোস্টে তিনি লিখেন, 'মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।'
এর আগে, বুধবার ইফতারের সময় পানি পান করার সময়ই হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24