প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 5, 2026 ইং
হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
আজ রোববার (৫ এপ্রিল) সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এই অভিযোগ জমা দেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার প্রসিকিউশনের কাছে এই সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
অভিযুক্তদের মধ্যে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ও আ জ ম নাছির উদ্দীনসহ ২২ জনের নাম রয়েছে। এই আসামিদের মধ্যে ফজলে করিমসহ চারজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েনশেরপুর-৩ আসনের উপনির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন
বাকি ১৮ জন পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24