প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 8, 2026 ইং
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে বিশ্ব বাজারে কমছে তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতির ঘোষণার পরপরই আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এরই প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে; আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার পাশাপাশি শেয়ারবাজারে দেখা দিয়েছে বড় উত্থান।
খবর অনুযায়ী, অপরিশোধিত তেল ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম এক ধাক্কায় প্রায় ১৫ শতাংশ কমে গেছে। এর বিপরীতে শেয়ারবাজারে এনভিডিয়া, টেসলা এবং ইনটেলের শেয়ারের দাম কয়েক শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এশিয়ার বাজারেও বড় উত্থান লক্ষ্য করা গেছে; জাপানের নিক্কেই সূচক ৫ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৬ শতাংশ বেড়েছে। তবে জ্বালানির দরপতনের কারণে যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতের শেয়ারের দাম ৩ শতাংশ পর্যন্ত কমেছে।
অর্থনীতির এই পরিবর্তনের হাওয়া লেগেছে মুদ্রাবাজারেও। মার্কিন ডলারের মান কমে গিয়ে গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ডলার দুর্বল হওয়ায় এর বিপরীতে ইউরো, ব্রিটিশ পাউন্ড এবং জাপানি ইয়েনের মান বেশ শক্তিশালী হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, যুদ্ধবিরতির এই খবরে মার্কিন অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪.৫৯ ডলারে নেমেছে। পাশাপাশি ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৫ শতাংশ কমে ৯২.৩৫ ডলারে অবস্থান করছে। তেলের বাজারের এই ইতিবাচক হাওয়া লেগেছে এশিয়ার শেয়ারবাজারেও। সেখানে বড় উত্থানের ফলে জাপানের নিক্কেই সূচক প্রায় ৫ শতাংশ বেড়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, তেলের দাম কমলেও তা গত ফেব্রুয়ারির শেষ দিকের তুলনায় এখনো বেশ চড়া অবস্থানেই রয়েছে।
এর আগে ইরানের তেলক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হামলা এবং পাল্টাপাল্টি হিসেবে তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিতে তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছিল।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হোলমস বলেন, বাজারে স্বস্তি ফিরলেও যুদ্ধবিরতি কতটা টেকসই হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে কি না-তা বোঝার জন্য ইসরায়েল, ইরান এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের পদক্ষেপগুলো নজরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আলোচনায় বড় ধরনের ব্যবধান রয়েছে, তাই বাজার এখনো ‘অপেক্ষা করে দেখার’ অবস্থায় রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর বোমা হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন। যদিওতিনি হুমকি দিয়েছিলেন, তেহরান দাবি না মানলে আজ রাতে (মঙ্গলবার) ‘একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে।
এদিকে বাজার পরিস্থিতি নিয়ে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হোলমস জানিয়েছেন, তেলের দাম কমা ও শেয়ারবাজারে উত্থানের মাধ্যমে বাজারে এক ধরনের স্বস্তি ফিরলেও এই যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে কতটা টেকসই হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
তিনি আরও বলেন, এই যুদ্ধবিরতি আদতে কার্যকর থাকবে কিনা, সেটা বুঝতে হলে ইসরায়েল, ইরানসহ সংশ্লিষ্ট অন্যান্য পক্ষগুলোর পরবর্তী পদক্ষেপের ওপর সতর্ক নজর রাখা জরুরি। তার মতে, চলমান আলোচনায় এখনও বড় ধরনের পার্থক্য রয়ে গেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজার এখনো মূলত ‘অপেক্ষা করে দেখার’ নীতিতেই চলছে। সূত্র: আলজাজিরা
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24