প্রিন্ট এর তারিখঃ Apr 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 12, 2026 ইং
এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আরও ২ জাহাজ

মালয়েশিয়া ও ভারত থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে আরও দুটি ট্যাংকার। এর মধ্যে শনিবার (১১ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে এসেছে 'ডিএল লিলি' নামের ট্যাংকারটি। এছাড়া ভারত থেকে এলপিজি নিয়ে এসেছে 'গ্যাস কারেজ' নামের অপর একটি ট্যাংকার।
আজ যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে 'কংটং' নামের আরেকটি ট্যাংকার আসার কথা রয়েছে। এছাড়া এলপিজি ও এলএনজিবাহী আরও তিনটি জ্বালানিবাহী ট্যাংকার বর্তমানে পথে রয়েছে।
জানা গেছে, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও অ্যাঙ্গোলা থেকে এলপিজি ও এলএনজি নিয়ে আগামী ১৮ এপ্রিলের মধ্যে এই ট্যাংকারগুলোর আসার কথা রয়েছে। এর মধ্যে আগামী সোমবার মালয়েশিয়া থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে আসবে 'পল' নামের একটি ট্যাংকার। আগামী ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এলএনজি নিয়ে দেশের জলসীমায় প্রবেশ করবে 'মারান গ্যাস হাইড্রা'। এরপর ১৮ এপ্রিল অ্যাঙ্গোলা থেকে এলএনজি নিয়ে আসবে 'লবিটো' নামের আরেকটি ট্যাংকার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগরি২৪