প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 15, 2026 ইং
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবার বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী এ সফর করবেন।
আজ (বুধবার, ১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম এমপি এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
ব্রিফিং শেষে তারা জনসভাস্থলসহ সংশ্লিষ্ট ভেন্যু পরিদর্শন করেন। এ সময় বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নগবি24