• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও স্বর্ণবাজারে।

বিশেষ করে বিনিয়োগকারীদের বিনিয়োগে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। তারা নিরাপদ বিনিয়োগ হিসেবে দীর্ঘদিন ধরে স্বর্ণকে বেছে নিলেও এখন তারা ডলারের দিকে ঝুঁকছেন।

সোমবার (৪ মে) বিশ্ববাজারে লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমে যায়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ গ্রিনিচ মান সময় (জিএমটি) বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে প্রতি আউন্স স্বর্ণের মূল্য নেমে এসেছে ৪ হাজার ৫৫৩ ডলার ৫৩ সেন্টে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার বা ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে বর্তমানে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৫ ডলার ৪০ সেন্টে লেনদেন হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ায় বৈশ্বিক মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে।

এ উত্তজেনার প্রভাবে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ ডলার ছাড়িয়ে গেছে। বায়বিটের প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে নতুন উদ্বেগ তৈরি হওয়ায় স্বর্ণের বাজার ধাক্কা খেয়েছে। বিনিয়োগকারীরা এখন স্বর্ণের বদলে মার্কিন ডলারকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বেছে নিচ্ছেন।’

সরবরাহ নিরাপত্তা নিয়ে শঙ্কা এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জ্বালানি বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ