• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

পশ্চিমবঙ্গে যেই আসুক, ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না: গয়েশ্বর চন্দ্র রায়


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ভারতে কোন দল ক্ষমতায় এলো, তা নিয়ে এখনই প্রতিক্রিয়া দেখানোর সময় আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস‍্য গয়েশ্বর চন্দ্র রায়। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশ-ভারত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

পশ্চিমবঙ্গের জনগণ তাদের সরকার নির্বাচিত করেছে, তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য না করে নিজ দেশের স্বার্থকেই গুরুত্ব দেয়ার কথা জানান গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস‍্য বলেন, সরকার নানা সংকটের মধ্যে দেশের দায়িত্ব নিয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, আগামী দিনের রাজনীতি হবে গণমানুষের কল্যাণে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে দেশের মানুষের স্বার্থ বিবেচনায়।

দেশের মানুষের স্বার্থের বাইরে কোনো কাজ এই সরকার করবে না।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ