• ঢাকা
  • |
Alifhostbd

ঈদুল আজহায় ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 18, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং ঈদযাত্রীদের যাতায়াত সহজ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে সম্প্রতি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পেট্রোবাংলা চেয়ারম্যানকে একটি চিঠি পাঠানো হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিকভাবে চালু রাখতে হবে। এই সময়সীমার মধ্যে ঈদের দিনসহ পূর্ববর্তী সাত দিন এবং পরবর্তী পাঁচ দিন অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, আসন্ন এই কোরবানির ঈদে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পেতে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই দীর্ঘ ছুটির আগে আগামী ২৩ ও ২৪ মে (শনিবার ও রবিবার) সরকারি অফিস আদালত যথারীতি খোলা থাকবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ