• ঢাকা
  • |
Alifhostbd

সরাসরি চুক্তিতে এলপিএলে সাকিব


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 23, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ২০২৬ সংস্করণে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। নিলাম বা প্লেয়ার্স ড্রাফটের ঝামেলা ছাড়াই সরাসরি চুক্তিতে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস।

সাকিবকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এলপিএলের অফিসিয়াল ফেসবুকে পেজ থেকে দেওয়া পোস্টে বলা হয়, ‘গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো’ সাকিবকে দলে টেনে নিজেদের স্কোয়াড আরও শক্তিশালী করেছে জাফনা কিংস।‘

শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগে এর আগেও মাঠ মাতিয়েছেন সাকিব। ২০২৩ সালের এলপিএলে গল টাইটান্সের হয়ে ১০ ম্যাচে ব্যাট হাতে ১৩৮ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছিলেন ১১টি উইকেট।

এবার সাকিব খেলবেন লঙ্কান লিগের সবচেয়ে সফল দলটির হয়ে। গত ৫ সংস্করণের মধ্যে চারবারই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জাফনা।

আগামী ১৭ জুলাই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ষষ্ঠ সংস্করণের। কলম্বোয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাকিবের জাফনা কিংস মুখোমুখি হবে গল মার্ভেলসের। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

মোট ৫ দলের অংশগ্রহণে গ্রুপ পর্বে প্রতিটি দল ৮টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর শীর্ষ দলগুলোর কোয়ালিফায়ার ও এলিমিনেটর পর্ব শেষে আগামী ৮ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ২০২৬ এলপিএলের।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ