• ঢাকা
  • |
Alifhostbd

রোববার যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চুক্তি সই হচ্ছে না: ইরান


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

বহুল আলোচিত মার্কিন-ইরান সমঝোতা স্মারকটি রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হচ্ছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি। তবে আগামী কয়েকদিনের মধ্যে এই চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না বলে জানিয়েছেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার (১৩ জুন) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি হওয়া এই সমঝোতা দলিলটি মূলত ‘ইসলামাবাদ স্মারক’ নামে পরিচিত।

চুক্তিটির মূল বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট করে ইসমাইল বাঘাই জানান, চলমান এই সমঝোতা স্মারকটির মূল লক্ষ্য হলো যুদ্ধের অবসান ঘটানো। চলমান এই পরিস্থিতিতে পরমাণু কর্মসূচি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোনো ধরনের আলোচনা না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘সমঝোতা স্মারকটি স্বাক্ষরের সঠিক সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এটি আগামীকাল না হলেও আগামী দিনগুলোতে হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তবে, অপর পক্ষের অস্থিতিশীলতার কারণে এই প্রক্রিয়া সম্পর্কিত যেকোনো মন্তব্যের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরপরই শান্তিচুক্তিটি ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হবে এবং আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। তবে ইরানের পক্ষ থেকে এমন মন্তব্যের পর চুক্তিটি কখন হবে বা আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ