• ঢাকা
  • |
Alifhostbd

সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 19, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সরকারের নীরবতার কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উত্তর আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতে থেকে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে পারলেই সীমান্ত হত্যা বন্ধ হবে। তিনি অভিযোগ করেন, যুবসমাজকে ধ্বংস করার জন্য ভারত পরিকল্পিতভাবে সীমান্তে মাদক সরবরাহ করছে। কসবায় সাম্প্রতিক চারটি হত্যাকাণ্ডের কথা তুলে ধরে এসব ঘটনায় সরকারের সম্পূর্ণ নীরবতার সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

সীমান্ত রক্ষায় বিজিবিকে আরও শক্তিশালী করার জোর দাবি জানিয়ে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, নিহত খাদিমুল মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে শহীদ হয়েছেন। অথচ বিজিবি যে প্রেস রিলিজ দিয়েছে, তা পুরোটাই বিএসএফের সাজানো বয়ানের কপি। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ চোরাচালান করে না বরং সীমান্তের প্রতিটি মানুষ আজ অত্যাচার ও নির্যাতনের শিকার।

পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্তে অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে অবিলম্বে ‘রেড অ্যালার্ট’ জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে সীমান্তবাসীকে নিজেদের সুরক্ষায় সংঘবদ্ধ হওয়ার পরামর্শ দেন তিনি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ