• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

হরমুজ প্রণালিতে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি রয়েছে ইরানের


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

হরমুজ প্রণালি পরিচালনায় ইরান যে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ও কর্তৃপক্ষের কথা বলছে, তার বাস্তবায়নে ভূ-কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ।
ইরান বলছে, বিদ্যমান অচলাবস্থা নিরসনে কূটনৈতিক আলোচনার জন্য তাদের প্রস্তুতি রয়েছে। তবে ভবিষ্যতে সংঘাতের কোনো পরিস্থিতি তৈরি হলে, তা মোকাবিলার জন্যও সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত রয়েছে তারা।

দেশটি আরও জানিয়েছে, যেকোনো সামুদ্রিক অভিযান এখন আইআরজিসি নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সেখান দিয়ে কোনো সামরিক জাহাজ বা নৌযান চলাচলের অনুমতি নেই।

গত কয়েকদিন ধরে প্রণালির দুই পাশেই বিপুল সংখ্যক জাহাজ ও নৌযান জড়ো হয়েছে। জায়গাটি এখন সাধারণ জাহাজ, নৌযান ও তেলের ট্যাংকারগুলোর জন্য পার্কিংয়ের জায়গায় (অপেক্ষার স্থান) পরিণত হয়েছে। সূত্র: আল-জাজিরা

আলোচিত শীর্ষ ১০ সংবাদ