গোপনে বিয়ে সেরে ফেললেন কঙ্গনা?
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 22, 2026 ইং
সকলকে চমকে দিলেন কঙ্গনা৷ এবার তাঁর গলায় মঙ্গলসূত্র৷ তাহলে কি বিয়েটা সেরেই ফেললেন বলিউড তারকা ও মান্ডির সাংসদ? কঙ্গনার প্রেম জীবন দীর্ঘদিন চর্চার বিষয় ছিল৷ কেরিয়ারের শুরুতে তিনি আদিত্য পাঞ্চোলির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন৷ আদিত্য তাঁকে কাজ দেওয়ার আছিলায় হেনস্থা করতেন৷ এমন অভিযোগ করেছিলেন কঙ্গনা৷ এরপর তাঁর জীবনে আসেন শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমন৷ ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউস’ সিনেমার সেটে অধ্যয়ন সুমনের সঙ্গে তাঁর প্রেম শুরু হয়৷ তবে সেই প্রেমেও সমস্যা দেখা যায়৷ শেখরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ নিয়ে সম্পর্ক ভাঙেন কঙ্গনা৷ এরপর শুরু হয় হৃতিক রোশনের সঙ্গে এক অধ্যায়৷ যদিও এতে প্রেমের থেকে বেশি ছিল কাদা ছোড়াছুড়ি৷ কারণ হৃতিক কখনও মানতেই চাননি যে তিনি কঙ্গনার সঙ্গে প্রেম করতেন এবং তাঁকে প্রেম পত্র লিখতেন৷
এরপর সিনেমার গন্ডি পেরিয়ে কঙ্গনা পা রাখেন রাজনীতিতে৷ সেখানে তাঁর সহকর্মী রাজনীতিবিদ ও অভিনেতা চিরাগ পাসোয়ানের সঙ্গে কঙ্গনার গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে চর্চা হতে থাকে৷ আর এসব আলোচনার মাঝেই বোমা ফাটালেন বলিউড কুইন! সরাসরি মঙ্গলসূত্র পরে সকলের সামনে হেঁটে গেলেন তিনি৷ তাঁকে দেখে সকলে এতটা স্তম্ভিত হল যে কউ কোনও প্রশ্ন করে উঠতে পারলেন না৷
বলিউডে তিনি নাম করেছেন৷ বাড়ি থেকে পালিয়ে এসে বলিউডে নিজের পায়ের তলার মাঠি শক্ত করেন নিজের যোগ্যতায়৷ একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছিলেন তিনি৷ পরে করণ জোহরের শোয়ে গিয়ে কিছু বিরূপ মন্তব্য করে কিছুটা কোণঠাসা হন৷ যদিও নিজের মতো করে সিনেমা করে যেতে থাকেন কঙ্গনা৷ এরই মাঝে বিদেশের মাটিতে তাঁকে দেখা যায় এক সুপুরুষের সঙ্গে৷ তা নিয়ে ট্রোল হন তিনি৷ যদিও পরে কঙ্গনা জানিয়ে দেন যে এই ব্যক্তি আসলে একজন কেশসজ্জা শিল্পী৷
এসবের মধ্যেই তিনি রাজনীতিতে প্রবেশ করেন৷ বিজেপির সাংসদ হন৷ এখন আপাতত তিনি রাজনীতি নিয়ে ব্যস্ত৷ কিন্তু প্রশ্নটা থেকেই গেল, কেন মঙ্গলসূত্র পরলেন নায়িকা৷ সাধারণত বিবাহিত ভারতীয় মহিলারাই মঙ্গলসূত্র পরেন৷ এটা এয়োস্ত্রীর পরিচিতি৷ তাহলে কি গোপনে বিয়ে করে এটা পরলেন কঙ্গনা?
তবে বিবাহিত না হয়েও রেখা সিঁদুর পরেন৷ বিবাহিত মহিলারাই সিঁদুর পরেন৷ রেখার বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু নয় তাঁর ডিভোর্স হয়েছে, না হয় বর মারা গিয়েছেন৷ ফলে কার জন্য সিঁদুর পরেন রেখা? তিনি বলেছিলেন, “আমি যে শহর থেকে এসেছি, সেখানে চুল বিভাজনে সিঁদুর লাগানো সাধারণ এবং আমি এটি ব্যবহার করতে খুব পছন্দ করি।” তিনি এও জানিয়েছিলেন, “সিঁদুর পরাটা ফ্যাশনেবল! তাই পরেছি! কিন্তু সত্যিই এতটাই কি সহজ উত্তরটা?”
তাহলে কি রেখার মতো শুধুমাত্র সাজের জন্য মঙ্গলসূত্র গলায় ঝুলিয়ে নিলেন কঙ্গনা?
আপনার মতামত লিখুন :