• ঢাকা
  • |
Alifhostbd

ইলেকট্রিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 23, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি বিষয়ক একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২২ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে জানানো হয়, এ প্রদর্শনীতে প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁও নিজ কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করেছেন প্রধানমন্ত্রী। সেখানে খাল পুনঃখননসহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ