• ঢাকা
  • |
Alifhostbd

দেশে ফিরেছেন ৫২ হাজারের বেশি হাজি, মোট মৃত্যু ৪৯


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত মোট ১২৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে প্রত্যাবর্তনকারী এসব হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ২০২ জন রয়েছেন। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৪৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

গত ১২ জুন (সৌদি সময়) পর্যন্ত দেশে ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি ৫৫টি ফ্লাইটের মাধ্যমে এখন পর্যন্ত ২১ হাজার ৯২০ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। 

এ ছাড়া সৌদি এয়ারলাইনস ৪৭টি ফ্লাইটে ১৮ হাজার ৮৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইটের মাধ্যমে ৮ হাজার ৩৮০ জন হাজিকে পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন আরও ৩ হাজার ৩১১ জন হাজি।

এদিকে, হজ পালনে সৌদি আরবে গিয়ে হজ সম্পন্ন হওয়ার আগে ও পরে এখন পর্যন্ত মোট ৪৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মৃত্যুবরণকারী এই হাজিদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৬ জন নারী রয়েছেন। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ