• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

কেইনের হ্যাটট্রিকে ৬ বছর পর চ্যাম্পিয়ন বায়ার্ন


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

দারুণ ফুটবল খেলে প্রথমার্ধে বায়ার্ন মিউনিখকে আটকে রাখল স্টুটগার্ট। কিন্তু দ্বিতীয়ার্ধে আর পারল না তারা। হ্যারি কেইনের দাপুটে হ্যাটট্রিকে ৬ বছর পর জার্মান কাপের শিরোপা জিতল বায়ার্ন।

বার্লিনে শনিবার রাতে জার্মান কাপের ফাইনালে স্টুটগার্টকে ৩-০ গোলে হারায় বায়ার্ন। দলের জয়ে তিনটি গোলই করেন ইংলিশ তারকা হ্যারি কেইন।

কেইনের নৈপুণ্যে ২০২০ সালের পর আবার জার্মান কাপের (ডিএফবি-পোকাল) ট্রফি ঘরে তুলতে পারল বায়ার্ন। সব মিলিয়ে জার্মানির ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে এটি তাদের ২১তম শিরোপা।

ম্যাচের প্রথমার্ধে বায়ার্নকে আটকে রাখতে সফল হলেও দাপট দেখাতে পারেনি স্টুটগার্ট। সুযোগ পেলেও কাজে লাগাতে না পারায় গোলশূন্য থেকেই বিরতিতে যায় ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। 

দ্বিতীয়ার্ধে ফিরে ৫৫তম মিনিটে প্রথম গোলের দেখা পান কেইন। মাইকেল ওলিসের ক্রসে দুর্দান্ত হেডে জাল কাঁপান ইংলিশ অধিনায়ক। 

এ নিয়ে ইতিহাসের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে ফাইনালসহ জার্মান কাপের প্রতিটি রাউন্ডে গোল করার বিরল কৃতিত্ব অর্জন করেন কেইন।

পরে ৮০ মিনিটে আবার জাল খুঁজে নেন অভিজ্ঞ তারকা। তার জোরাল শট পোস্টে প্রতিহত হলে ফিরতি বল পান লুইস দিয়াজ। সেখান থেকে আবার কেইনকে বল দিলে সহজেই গোল করেন তিনি।

ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে আসে তৃতীয় ও শেষ গোল। ডি বক্সের মধ্যে হ্যান্ডবল হওয়ায় পেনাল্টি পায় বায়ার্ন। স্পট কিকে সহজেই বাকি কাজ সারেন কেইন।

সব মিলিয়ে বায়ার্নের হয়ে এবারের মৌসুমে ৫১ ম্যাচে ৬১ গোল করলেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড। সামনের ফিফা বিশ্বকাপে তার এমন ছন্দের অপেক্ষায়ই থাকবে ইং

আলোচিত শীর্ষ ১০ সংবাদ