• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

ইরানের সাথে যুদ্ধে সবচেয়ে বড় হার নেতানিয়াহুর!


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে জয়-পরাজয় নিয়ে আলোচনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ধরনের কৌশলগত পরাজয়ের বিষয়টি সামনে এসেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের মতে, নিজেদের দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী এই যুদ্ধে জড়ালেও, যুদ্ধবিরতির চূড়ান্ত সিদ্ধান্তে ইসরায়েলকে পুরোপুরি পাশ কাটিয়ে গেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ৪০ দিনের এই যুদ্ধ ইসরায়েলের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সংঘাতে পরিণত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, দ্রুত জয় এবং ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের যে পূর্বাভাস নেতানিয়াহু দিয়েছিলেন, মার্কিন গোয়েন্দারা তা আগেই হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিলেন। বাস্তবেও তা-ই ঘটেছে। যুদ্ধবিরতির আগ মুহূর্তে সংঘাত চালিয়ে যেতে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে চাপ দিলেও, চূড়ান্ত সিদ্ধান্তে ওয়াশিংটন তেল আবিবকে পাশ কাটিয়ে গেছে। যুদ্ধের মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা ও পারমাণবিক কর্মসূচিতে আঘাত হানা। কিন্তু বিশ্লেষকদের মতে, এই যুদ্ধের মধ্য দিয়ে উল্টো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে।

এদিকে, যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলের কোনো ভূমিকা না থাকায় দেশের অভ্যন্তরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন নেতানিয়াহু। বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে, তাতে ইসরায়েলের কোনো প্রভাবই ছিল না। পর্দার আড়ালে আলোচনা বা নেতাদের সঙ্গে পরামর্শের যেসব দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। একইভাবে, বামপন্থী নেতা ইয়ার গোলান এই সংঘাতকে ইসরায়েলের ইতিহাসের অন্যতম ‘কৌশলগত ব্যর্থতা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট গ্লোবালের তথ্যমতে, মাত্র ৪০ দিনের এই যুদ্ধটি ইসরায়েলের জন্য চরম অর্থনৈতিক চাপ তৈরি করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই যুদ্ধে ইরানের মোট ব্যয় হয়েছে প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার। অন্যদিকে, যুদ্ধ পরিচালনায় প্রতিদিন গড়ে প্রায় সাড়ে তিন হাজার কোটি ডলার খরচ হয়েছে। বিপুল এই ব্যয়ের পরও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ও ইরানের শাসনব্যবস্থা উৎখাতে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহু সরকার এখন ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ