• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

শনিবার থেকে ১৫ দিন বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 22, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১৫ দিন বন্ধ থাকছে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। শনিবার (২৩ মে) থেকে শুরু হয়ে এই ছুটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত। শুক্রবার (২২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ক্ষুদেবার্তায় বলা হয়, আগামীকাল শনিবার (২৩ মে) থেকে ৬ জুন (শনিবার) পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। পরদিন ৭ জুন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে।

সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি চলবে আগামী ৪ জুন পর্যন্ত। পরে দু’দিন (৫-৬ জুন) সাপ্তাহিক ছুটি থাকায় এসব প্রতিষ্ঠানে ৭ জুন থেকে শ্রেণিকক্ষের কার্যক্রম পুনরায় শুরু হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ