• ঢাকা
  • |
Alifhostbd

ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ডেঙ্গু মোকাবেলায় আগামীকাল থেকে প্রস্তুতি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। সোমবার (১ জুন) ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিগগির ঢাকা দুই সিটি করপোরেশনের সঙ্গে সভা করে ডেঙ্গু নিধনে পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময়  স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ-দীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। আমরা ছয়জন মায়ের সঙ্গে কথা বলছি। মায়েরা বিভিন্ন শহরে বাস করেন যে কারণে বিষয়গুলো শেষ করতে সময় লাগছে।

তিনি বলেন, আজকেও অ্যাটর্নি জেনারেলসহ আইনজীবীদের সঙ্গে মিটিং রয়েছে। দেখা হচ্ছে আইনগতভাবে কোনো অফেন্স হয়েছে কি না। একসঙ্গে ছয় শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলেও জানান সাখাওয়াত হোসেন।

হামের প্রাদুর্ভাব কমে আসছে উল্লেখ করে তিনি বলেন, মৃত্যুর সংখ্যা কমে এসেছে। আমরা সবশেষ যে ভ্যাকসিন দিয়েছি তার কার্যকারিতা পেতে ১৫ থেকে ১ মাস সময় লাগছে।

চলতি সপ্তাহের শেষে হাম নিয়ে আতঙ্ক আরো কমে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

গত শনিবার আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল অকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। তবে হাসপাতালের ভেতর বিস্কু ফ্যাকটরি দেখে ক্ষোভ ঝাড়েন তিনি। এর দুদিন পর হাসপাতলে মোবাইল কোর্ট পরিচালনা করে কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

গত ২৭ সকালে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনার কারণ ও অব্যবস্থাপনার তদন্তে উচ্চপর্যায়ের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয় স্বাস্থ্য অধিদফতর। তবে মারা যাওয়া শিশুদের মায়ের বক্তব্য নিতে না পারায় তদন্ত কমিটির প্রতিবেদন চর দিন পিছিয়ে ৩ জুন নির্ধারণ করা হয়। সেইসঙ্গে কমিটিতে আরও তিন সদস্যকে যুক্ত করা হয়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ