• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

ইরানের হামলার আশঙ্কায় সৌদি-বাহরাইন সংযোগ সেতু বন্ধ


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 7, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ইরানের হামলার আশঙ্কায় সৌদি আরব ও বাহরাইনকে সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতু 'কিং ফাহদ কজওয়ে' অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

এক্স-এ দেওয়া এক পোস্টে সেতুটির তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে ইরানের হামলার জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেতুটির ওপর দিয়ে যান চলাচল স্থগিত করা হয়েছে। ২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) দীর্ঘ এই সেতুটিই সৌদি আরব এবং দ্বীপরাষ্ট্র বাহরাইনকে সংযোগকারী একমাত্র সড়কপথ।

সেতুটি বন্ধের এই সিদ্ধান্ত এমন এক উত্তেজনাকর সময়ে এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, মঙ্গলবারের মধ্যে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে তিনি দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে বোমা হামলা চালাবেন। যুক্তরাষ্ট্রের এই আলটিমেটামের জবাবে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের কোনো বেসামরিক অবকাঠামোতে আঘাত হানা হলে এর ‘বিধ্বংসী’ প্রতিশোধ নেওয়া হবে। সূত্র: আলজাজিরা

আলোচিত শীর্ষ ১০ সংবাদ