• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

নিজের গাড়িতে নেতানিয়াহুকে প্রাসাদে নেন আমিরাতের প্রেসিডেন্ট!


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 14, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি গোপন সফরকে কেন্দ্র করে কূটনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বুধবার (১৩ মে) রাতে নেতানিয়াহুর দপ্তর এই সফরের তথ্য নিশ্চিত করার কয়েক ঘণ্টার মধ্যেই এক বিবৃতিতে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে আমিরাতের দাবি নাকচ করে নেতানিয়াহুর সাবেক মুখপাত্র জিভ আঘমোন এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আবুধাবিতে উষ্ণ ও রাজকীয় অভ্যর্থনা জানানো হয়েছিল।

জিভ আঘমোন সেই ঐতিহাসিক সফরের সঙ্গী ছিলেন দাবি করে জানান, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ নিজে বিমানবন্দর থেকে নেতানিয়াহুকে তার ব্যক্তিগত গাড়িতে করে প্রাসাদে নিয়ে যান। প্রেসিডেন্টের পরিবারের সদস্যসহ উচ্চপদস্থ কর্মকর্তারা এই সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে পাশে পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন। আঘমোনের মতে, নেতানিয়াহুর এই সফরের অর্জিত সফলতা নিয়ে আগামী কয়েক প্রজন্ম কথা বলবে।

এদিকে নেতানিয়াহুর এই গোপন সফর নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তারা এই সফর সম্পর্কে আগে থেকেই জানতেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের সঙ্গে এমন সম্পর্ক স্থাপনের মাধ্যমে আরব অঞ্চলে বিভাজন তৈরি করছে আমিরাত, যা একটি অমার্জনীয় অপরাধ। এ সময় তিনি এই বিভাজনকারীদের বিচারের আওতায় আনারও হুমকি প্রদান করেন। সূত্র: টাইমস অব ইসরায়েল

আলোচিত শীর্ষ ১০ সংবাদ