• ঢাকা
  • |
Alifhostbd

ইরানে দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 10, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

হরমুজ প্রণালিতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জেরে গভীর রাতে ইরানের একাধিক স্থানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান এই হামলার কড়া পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, বুধবার (১০ জুন) ইরানের স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই হামলা শুরু হয়। ওয়াশিংটন এই পদক্ষেপকে ইরানের ‘অযৌক্তিক আগ্রাসনের’ বিরুদ্ধে একটি ‘সমানুপাতিক জবাব’ বলে উল্লেখ করেছে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, মার্কিন বাহিনীর প্রথম দফার হামলায় হরমুজ প্রণালির কেশম দ্বীপ, সিরিক ও জাস্ক বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর স্থানীয় সময় ভোররাত সাড়ে ৩টার দিকে জাস্কে এবং ভোর সাড়ে ৪টার দিকে বন্দর আব্বাসে আরও কয়েক দফা হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া যায়।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনেও মার্কিন বাহিনীর এই ধারাবাহিক হামলা এবং এর জেরে তেহরানের পাল্টা হুঁশিয়ারির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্র: আল জাজিরা

আলোচিত শীর্ষ ১০ সংবাদ