• ঢাকা
  • |
Alifhostbd

দীর্ঘ ছুটি শেষে আগামীকাল খুলছে স্কুল-কলেজ


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

দীর্ঘ ছুটি শেষে আবারও চেনা ছন্দে ফিরছে দেশের শিক্ষাঙ্গন। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে আগামীকাল রোববার (৭ জুন) থেকে দেশের সব স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় পাঠদান শুরু হচ্ছে। দীর্ঘ বিরতির পর শ্রেণিকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হয়। এর আগে ২১ মে শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর ২২ ও ২৩ মে ছিল সাপ্তাহিক ছুটি।

নির্ধারিত ছুটি শেষ হয় ৪ জুন। তবে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ৭ জুন রোববার থেকে পুনরায় খুলছে। এতে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের অবকাশ উপভোগ করেছে।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ২৪ মে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে।

ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা মোট প্রায় ২৩ দিনের ছুটি পাচ্ছে।

শিক্ষা-সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে ফিরিয়ে আনতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। রোববার থেকে সারাদেশে আবারও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ