• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) তিনি তার পদত্যাগপত্র জমা দেন। এদিন নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর পৌঁছে দেন তিনি।

চিঠিতে দীপেন দেওয়ান উল্লেখ করেন, তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। ফলে মন্ত্রণালয়ের নিয়মিত ও গুরুত্বপূর্ণ কাজ পরিচালনায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রশাসনিক কার্যক্রমের গতি বজায় রাখার স্বার্থে তার বর্তমান পদে বহাল থাকা সমীচীন হবে না বলে তিনি মনে করছেন। এ কারণে তিনি মন্ত্রীর পদ থেকে অব্যাহতি গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি আশা প্রকাশ করেন, সরকারের কার্যক্রম নির্বিঘ্ন ও গতিশীল রাখতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখন পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর সরকারি চাকরি করার পর ২০০৫ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন দীপেন দেওয়ান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি (২৯৯) আসনে জয়লাভের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ