বিএনপি ঐকমত্য থেকে সরে গেলে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : May 3, 2026 ইং
বিএনপি ঐকমত্য থেকে সরে গেলে আবার সংবিধান সংস্কার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কারী ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। আজ (রোববার, ৩ মে) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত দিনব্যাপী আয়োজিত কনভেনশনে এ কথা বলেন তিনি।
এসময় সরকার জবাবদিহিতা নিশ্চিতকারী অধ্যাদেশগুলো বাতিল করায় জনমনে ক্ষোভ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। হান্নান মাসউদ বলেন, ‘বাস্তব পরিকল্পনার মাধ্যমে জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা দমিয়ে রাখা হচ্ছে।’
একই অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার বলেন, ‘দেশের বর্তমান অর্থনৈতিক ও জ্বালানি সংকটের পাশাপাশি গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়নে সরকারের আন্তরিকতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। বিএনপি শুধু সংস্কার করবে না তা নয়, দলীয় ইশতেহারের ফেরাও সম্ভব নয়।’
এসময় বিএনপি সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণ করছে বলে অভিযোগ করেন তিনি। সারোয়ার তুষার বলেন, ‘সাংবিধানিক পদ্ধতিতে রাষ্ট্রপতি অপসারণের সুযোগ থাকলেও করেছে না বিএনপি।’ দ্রুত কার্যকর সংস্কার, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিশ্চিত এবং জনগণকে এবং এসব দাবিতে সক্রিয় থাকার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :