বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল: মির্জা ফখরুল
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026 ইং
বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি একটি উদারপন্থী রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৪ জুন) সকালে প্রেসক্লাবে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান আরও দশ বছর বেঁচে থাকলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে হত্যাকারী হিসেবে উপস্থাপন করেছিল। অথচ তিনি শুধু রাষ্ট্রনায়ক নন, মহানায়ক ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তার হাত ধরেই নতুন বাংলাদেশ আবারও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘মিডিয়ার সমস্যা তো এখন বিশাল। সবচেয়ে বড় সমস্যা হলো মিডিয়া আর এখন মিডিয়া নেই। মিডিয়া এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গিয়েছে। চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াকে দেখলে বুঝা যায়। আমরা লাস্ট রেজিমে দেখেছি কিভাবে চাটুকারিতা হয়েছে। আমরা আশা করবো আপনারা এখন বের হয়ে এসেছেন, লড়াই করেছেন এর বিরুদ্ধে এটা ভালোভাবে কাজে লাগান। আমরা আপনাদের সাথে আছি।’
এসময় তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছে। বাংলাদেশি জাতীয়তাবাদ সত্ত্বার বিকাশ ঘটিয়েছেন তিনি। গণতন্ত্রকে উত্তম শাসনব্যবস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন শহিদ জিয়া। দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করেছেন।’
আপনার মতামত লিখুন :