• ঢাকা
  • | বঙ্গাব্দ
Alifhostbd

আবারও জাতিকে ফ্যাসিবাদি কাঠামোর দিকে নিয়ে যাওয়া হচ্ছে: বিরোধীদলীয় নেতা


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Apr 6, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

সংখ্যাগরিষ্ঠতার বড়াই করে আবারও জাতিকে ফ্যাসিবাদি কাঠামোর দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, সংসদ মানুক বা না মানুক গণভোটের রায় আদায় করে ছাড়বে ১১ দল।

তিনি বলেন, যে দলে গণতন্ত্র নেই তারা দেশ ও জাতিকে কী উপহার দেবে। যে প্রজন্ম গণঅভ্যুত্থান করেছে, তাদের যুদ্ধের সিদ্ধান্ত ফ্যাসিবাদের বুকে কাপন ধরিয়ে দেবে। 

জামায়াতের আমির বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদকে রুখে দেয়া হবে। কোনো দল বা গোষ্ঠী নয় দেশের জন্য আন্দোলন করবে ১১ দল। সত্য প্রকাশের ভয়ে সংসদে বিরোধী দলের নোটিশ সামনে আসতে দেয়া হয় না।

তেলের সংকট নিয়ে আলোচনার আহবান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এমন অবস্থা চলতে থাকলে খাদ্য ঘাটতিতে পড়বে বাংলাদেশ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ