• ঢাকা
  • |
Alifhostbd

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।

বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি জানিয়ে ভক্তদের উদ্দেশে সতর্কতামূলক বার্তা দিয়েছেন তিনি।

পোস্টে জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। তবে আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের ক্ষতি হয়নি বলে উল্লেখ করেন তিনি।

দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে অভিনেতা লিখেছেন, ‘রাস্তায় আমরা অনেক সময় ভাবি, আরেকটু স্পিডে গেলে কী হবে? বা আমি তো ভালোই চালাই। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে—তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।’

বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো।’

জোভান আরও বলেন, ‘সবশেষ গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

অভিনেতার এ পোস্টে ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ফারহান আহমেদ জোভান। বিভিন্ন সময় ব্যক্তিগত অভিজ্ঞতা ও সচেতনতামূলক বার্তা শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ