• ঢাকা
  • |
Alifhostbd

মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এমবাপে


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

প্রথমার্ধে চার গোল হজম করে রীতিমতো খাদের কিনারে চলে গিয়েছিল ফ্রান্স। অনেকেই হয়ত ভেবেছিলেন, বড় কোনো লজ্জাই অপেক্ষা করছে ফরাসিদের জন্য। কিন্তু বিরতি থেকে ফিরেই যেন খোলস ছেড়ে বেরিয়ে এলো তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই জালের দেখা পেল ফ্রান্স। জোড়া গোল করে দলকে শুধু খাদের কিনার থেকেই টেনে তুললেন না কিলিয়ান এমবাপে, ব্যক্তিগত অর্জনে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসিকে। বিশ্বকাপের ইতিহাসে এখন সর্বকালের সর্বোচ্চ গোলের মালিক ফরাসি অধিনায়ক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক আক্রমণে গোলখরা কাটায় ফ্রান্স। সতীর্থ মাইকেল ওলিসের দুর্দান্ত এক পাস থেকে বল পেয়ে বিশ্বকাপে নিজের নবম গোলটি আদায় করে নেন এমবাপে। এবারের আসরে এমবাপের গোলে এটি ওলিসের চতুর্থ অ্যাসিস্ট। এই গোলের মাধ্যমেই লিওনেল মেসির করা বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ ২১ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। একইসঙ্গে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার দৌড়েও শীর্ষস্থানটি নিজের করে নেন এই ফরাসি ফরোয়ার্ড।

এরপর ফরাসিদের আক্রমণের ধার যেন আরও বেড়ে যায়। ৬৬ মিনিটে আবারও সেই ওলিস-এমবাপ্পে রসায়ন। ওলিসের সঙ্গে চমৎকার ‘ওয়ান-টু’ খেলে ম্যাচে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন এমবাপে। আর এই গোলেই মেসিকে টপকে নতুন ইতিহাস গড়েন তিনি। ২২ গোল নিয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটি এখন এমবাপের একার। তার এই গোলের সুবাদেই স্কোরলাইন দাঁড়ায় ৪-৩! প্রথমার্ধের সেই বিধ্বস্ত ফ্রান্স এখন দুর্দান্ত এক প্রত্যাবর্তনের রোমাঞ্চ ছড়াচ্ছে।

ম্যাচের এখনো বেশ খানিকটা সময় বাকি আছে, তাই গোলের সংখ্যা এবং নাটকীয়তা আরও বাড়ার সম্ভাবনা প্রবল। জোড়া গোলের পর চলতি আসরে এমবাপের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। গোল্ডেন বুটের দৌড়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসির গোল ৮টি। তবে এই লড়াইটা এখনো শেষ হয়নি। রোববার রাতের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক। ফলে এমবাপের এই রেকর্ড ভেঙে আবারও হারানো সিংহাসন পুনরুদ্ধারের দারুণ সুযোগ থাকছে মেসির সামনেও। ফুটবলের এই দুই মহাতারকার রেকর্ড ভাঙা-গড়ার খেলায় শেষ হাসি কে হাসবেন, সেটাই এখন দেখার বিষয়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ