সামাজিক মূল্যবোধ গঠনে ফল উৎসবের ভূমিকা রয়েছে: তথ্যমন্ত্রী
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
সুস্থ সামাজিক ও সংস্কৃতির বিকাশে ফল উৎসবের মতো আয়োজনগুলোর গুরুত্ব অনেক বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক ফল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আজ (শুক্রবার, ১৯ জুন) মন্ত্রী বলেন এ মৌসুমে ফল উৎসব একটি সুদূরপ্রসারী সংস্কৃতির অংশ।’
মন্ত্রী বলেন, ‘শুধুমাত্র ক্ষমতা দখল করার লড়াই, দলাদলি এবং হিংস্র প্রতিযোগিতা কোনো সভ্যতার মানদণ্ড হতে পারে না। এর বিপরীতে সুস্থ অনুভূতি বিনিময়ের এই মাধ্যমগুলোই একটি সুস্থ জাতির সুস্থ মনোজগতের প্রমাণ দেয়।’
প্রেস ক্লাবের এ ক্ষুদ্র আয়োজনকে জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :