• ঢাকা
  • |
Alifhostbd

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: গালিবাফ


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে বড় ঘোষণা দিলেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত নৌপথ হরমুজ প্রণালী এখন থেকে সম্পূর্ণভাবে তেহরানের নিয়ন্ত্রণে পরিচালিত হবে।

সুইজারল্যান্ডের বিলাসবহুল বার্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত প্রথম দফার এই উচ্চপর্যায়ের বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা এবং লেবাননে চলমান সংঘাত বন্ধের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। মধ্যস্থতাকারীদের সূত্রমতে, গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক শিপিং রুটটি সচল রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোমবার ওয়াশিংটন ও তেহরান সরাসরি যোগাযোগ লাইন স্থাপনে সম্মত হয়েছে।

সফর শেষে দেশে ফিরে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএন-কে গালিবাফ বলেন, ‘হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধপূর্ব পরিস্থিতিতে ফিরে যাবে না। আন্তর্জাতিক আইন মেনেই এখন থেকে এটি ইসলামী প্রজাতন্ত্র ইরান দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে।’ নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই আলোচনাকে অত্যন্ত সফল দাবি করে বলেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়াও লেবানন সংকট, ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা মওকুফ এবং বিদেশে আটকে থাকা ইরানি তহবিল মুক্তির বিষয়ে ‘বড় ধরনের সাফল্য’ অর্জিত হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানোর এই কূটনৈতিক প্রচেষ্টা এবং ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এশিয়ার শেয়ার বাজারগুলোতে মঙ্গলবার সকাল থেকেই মিশ্র ও স্থবির প্রবণতা দেখা গেছে। টানা আট দিন চাঙ্গা থাকার পর বৈশ্বিক বাজারের সাম্প্রতিক গতি কিছুটা মন্থর হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে জাপানের প্রধান শেয়ার সূচক 'নিক্কেই ২২৫' সকালে ০.৯% কমে ৭১,৬৮১.২৯ পয়েন্টে নেমে আসে। একই সাথে দক্ষিণ কোরিয়ার 'কোসপি' সূচক ২.৮% এবং হংকংয়ের 'হ্যাং সেং' ০.৪% পতন দেখেছে। তবে বিপরীত চিত্রে অস্ট্রেলিয়ার বাজার সামান্য (০.১%-এর কম) এবং চীনের 'সাংহাই কম্পোজিট' ০.২% ইতিবাচক অবস্থানে থেকে লেনদেন করছে।

অ্যাস্ট্রিস অ্যাডভাইজরি জাপানের কৌশল প্রধান নীল নিউম্যান বাজারের এই অবস্থাকে "টানা উত্থানের পর সাময়িক শীতলতা" বলে অবিহিত করেছেন। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ এবং সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তা চুক্তি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই গভীর নজর রাখছেন বিশ্ববাজারের বিশ্লেষকরা। সূত্র: ফ্রান্স ২৪

আলোচিত শীর্ষ ১০ সংবাদ