• ঢাকা
  • |
Alifhostbd

২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামে ছয় জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৪৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৮ হাজার ২৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪৫ জন, গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১ হাজার ৫৯৪ জন।

গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৯৫৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৮ হাজার ২৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয় জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬১৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ