• ঢাকা
  • |
Alifhostbd

ডেঙ্গু পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্রি করল সরকার


FavIcon
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এনএসআই পরীক্ষা বিনামূল্যে করার জন্য নির্দেশনা দিয়েছে সরকার। গত ৫ জুলাই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএসআই পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিনামূল্যে করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এছাড়া নির্দেশনাটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ নির্দেশনাটি সংশ্লিষ্ট সবার কাছে পাঠিয়েছে মন্ত্রণালয়।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ