শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বেশি আত্মাহুতি বিএনপির
নগরি২৪
নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
গত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই-সংগ্রামে সবচেয়ে বেশি আত্মাহুতি দিয়েছে বিএনপি। যা অন্য কোনো রাজনৈতিক দল দেয়নি। এমনটা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক জানান, বিএনপির ছাত্রসংগঠনের ৪৬০ জন নেতা ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আত্মাহুতি দিয়েছেন। এছাড়া, জুলাই আন্দোলনে অন্যান্য শহীদ-আহতদেরও মনে রাখতে হবে।
অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ অনেকটাই পরিবর্তিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কথা কম বলে কাজ বেশি করতে হবে। ছাত্রদল দেশ গড়ার কাজে থাকবে; সন্ত্রাস, চাঁদামুক্ত সংগঠন হিসেবে পরিচয় দেবে বলেও মন্তব্য করেন এই প্রশাসক।
আপনার মতামত লিখুন :